সুনামগঞ্জে হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১২ জুন ২০১৯, ২২:০৬

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের পৌর শহরের মিজান আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল ৩টায় হোটেলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে। জানা গেছে, মঙ্গলবার রাতে হোটেল কক্ষ ভাড়া নেন সদর উপজেলার বেতগঞ্জ এলাকার জায়ফরপুর গ্রামের কানাই লাল দের ছেলে সনজু কুমার দে (২৫)। অনেক ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ কাচের জানালা দিয়ে দেখেন তার মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলে আছে। তাত্ক্ষণিকভাবে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, মিজান হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে যুবক আত্মহত্যা করতে পারেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।