নোয়াখালী প্রতিনিধি
জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৫০ ভাগ বেসরকারি চাকরিকাল গণনা করে গ্রেডেশন-পদোন্নতি তালিকা প্রণয়ন, প্রধান শিক্ষকদের প্রাপ্ত টাইমস্কেলের ভিত্তিতে উন্নীত স্কেল বাস্তবায়ন এবং সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও মহাপরিচালক পর্যন্ত শতভাগ পদোন্নতির ব্যবস্থাকরণসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে গতকাল বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করে প্রাথমিক শিক্ষক মহাজোট নোয়াখালী জেলা শাখা। এসময় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
