সেলাইয়ের বনানী আউটলেটে ‘হুলুস্থূল গুল’ শুরু ১০ সেপ্টেম্বর

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ২০:০৭

বিশ্বজুড়ে সমাদৃত ফ্যাশন ব্র‍্যান্ড গুল আহমেদ-এর এক্সক্লুসিভ সব কালেকশন নিয়ে শুরু যাচ্ছে ৩ দিনব্যাপী ‘হুলুস্থূল গুল’ মেলা। ১০ সেপ্টেম্বর সেলাইয়ের বনানী সিগনেচার আউটলেটে এই শুরু হবে। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। 

গুল আহমেদ-এর সব পণ্যে থাকবে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়া নির্দিষ্ট কেনাকাটার ওপর থাকবে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।  ক্রেতাদের আপ্যায়নেরও ব্যবস্থা রাখা হয়েছে। এই মেলায় পাওয়া যাবে গুল আহমেদ ব্র্যান্ডের সালোয়ার, কুর্তিসহ বিভিন্ন ধরনের পোশাক। 

মেলা প্রসঙ্গে সেলাই-এর ম্যানেজিং ডিরেক্টর রুবাবা আকতার বলেন,‘গুল আহমেদ নারীদের মধ্যে বেশ জনপ্রিয় একটি ব্র‍্যান্ড। আমাদের স্টোরে অনেকেই আসেন শুধু গুল আহমেদ-এর ড্রেস কিনতে। এছাড়া আমরা গুল আহমেদ-এর অথোরাইজড সেলার হওয়ায় মানুষের আস্থা-ভরসাও বেড়ে যায়! আমরা দেখেছি, মানুষ গুল আহমেদ-এর নতুন কোনো কালেকশন এলে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। তাই সবার পছন্দের ব্র‍্যান্ডের প্রিয় কালেকশনের ড্রেসটি সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই আয়োজন।’

ইত্তেফাক/এএইচপি