জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় কনভেনশন আয়োজনের দাবি

আপডেট : ১২ জুন ২০১৯, ২২:০৭

চট্টগ্রাম অফিস

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব মাওলানা এম এ মতিন বলেন, ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দেশকে  বাঁচাতে হলে দেশের লাখ লাখ সুফি আলেম সমাজকে নিয়ে সরকারকে জাতীয় কনভেনশন করতে হবে। 

গতকাল বুধবার সকালে চেরাগী পাহাড়স্থ দলীয় কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।