উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়া থানা পুলিশ মঙ্গলবার রাতে সড়কের যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তিনজন ইয়াবা কারবারিকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে— লোহাগাড়া উপজেলার গোলাম মোস্তফা (৪১), একই এলাকার মো. ফরহাদ (২৯) ও উখিয়া উপজেলার মোরশেদ আলম। উখিয়া থানার উপ-পরিদর্শক প্রভাত কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।
