তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ, ইতিহাসবিদ, গবেষক ও শিক্ষক ড. আকবর আলি খানের লাশ রাজধানীর গুলশানে তার বাসায় নেওয়া হয়েছে। সেখানে স্বজন ও বিশিষ্টজনেরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।
আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় হাসপাতাল থেকে তার লাশ গুলশান-১ এর বাসায় নেওয়া হয়। তার আগে সকাল থেকেই অনেকে ভিড় করছিলেন লাশের অপেক্ষায়।
শুক্রবার বাদ জুমা গুলশান আজাদ মসজিদে আকবর আলি খানের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে মৃত্যুবরণ করেন আকবর আলি খান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।
১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন আকবর আলি খান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।

বাদ জুমা আকবর আলি খানের জানাজা