পীরগঞ্জের সাংবাদিক লিমন ও ঠাকুরগাঁওয়ের সাংবাদিক জুনায়েদসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পীরগঞ্জে সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে পীরগঞ্জ প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পূর্ব চৌরাস্তায় এসে বঙ্গবন্ধু মুরালের সামনে মানববন্ধন করে।
প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মুনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, পীরগঞ্জ জাসদ (ইনু) সভাপতি দীপেন রায়, রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও সাধারণ সম্পাদক মো. বিপ্লব, সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী, বালিয়াডাঙ্গী প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমান সরকার, পীরগঞ্জ পৌর প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি নুরনবী রানা, রিপোর্টস প্রেসক্লাব সভাপতি এএইচ লিটন, হরিপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সাংবাদিক জয়নুল আবেদীন, পীরগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি কাজী নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল ও বিষ্ণুপদ রায়, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃদ।
