রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হয়েছেন তার পুত্র তৃতীয় চার্লস। তবে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হবে শনিবার। রীতি অনুযায়ী রানির মৃত্যুর সঙ্গে সঙ্গেই সিংহাসনে আসীন হয়েছেন তার পুত্র ও উত্তরাধিকারী চার্লস- যিনি এতদিন ছিলেন প্রিন্স অব ওয়েলস।
দেশটিতে আজ শনিবার (১০ সেপ্টম্বর) কখন কি ঘটবে তার তালিকা প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০ টায় লন্ডনের সেন্ট জেমসেস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলে চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হবে। সেখানে উপস্থিত থাকবেন অন্তত ২০০ সিনিয়ন মন্ত্রী। এছাড়া চার্লসের স্ত্রীও উপস্থিত থাকবেন বলেন প্রতিবেদনে বলা হয়েছে।
এরপর ১১ টায় প্যালেসের বেলকলিতে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা পাঠ করে শোনানো হবে। দুপুর ১২ টায় লন্ডনের রয়্যাল এক্সচেঞ্জেও এই পাঠ শোনানো হবে।
বিকেলে সিনিয়র সাংসদরা পার্লামেন্ট হাউসে রাজা তৃতীয় চার্লসের প্রতি আনুগত্যের শপথ নেবেন। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যাকসেশন কাউন্সিলে ইতোমধ্যে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস পৌঁছেছেন।
