যাত্রাবাড়ীর আরবেন রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৬

রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টির আরবেন রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পৌনে ২ ঘণ্টা আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে, রবিবার সকাল ৬টা ৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিউটি অফিসার বলেন, ‌‘রবিবার ৬টা ৭মিনিটের দিকে যাত্রাবাড়ীর কলাপট্টিতে আরবেন রেস্তোরাঁয় আগুন লেগেছ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় সোয়া ৬টায়। পরে আরও ৯টি ইউনিট যোগ হয়।’

ইত্তেফাক/এইচএম