বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান! শনিবার (১০ সেপ্টেম্বর) মাঝ আকাশে ইমরানের বিমান যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হলে জরুরি অবতরণ করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, পিটিআই নেতা আজহার মাশওয়ানি শনিবার নিশ্চিত করেছেন বিমান 'খারাপ আবহাওয়ার' মুখোমুখি হওয়ার পর ইমরান খান ইসলামাবাদে ফিরেছেন।
এর আগে বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে, মাঝ আকাশে ইমরান খানের বিমান যান্ত্রিক ত্রুটির কবলে পরে। এরপর তার বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ইমরান খান এক সমাবেশের জন্য পাঞ্জাবের গুজরানওয়ালার দিকে যাচ্ছিলেন।
তবে আজহার মাশওয়ানি টুইটারে লিখেন, বিমানের যান্ত্রিক ত্রুটির খবর সঠিক নয়। তিনি আরও জানান, পরবর্তীতে ইমরান খান রাস্তায় করে গুজরানওয়ালা যান।
এর আগে এক্সপ্রস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে ইসলামাবাদে ইমরান খানের নিরাপত্তা বহরের গাড়িতে আগুন লাগে। সে সময়ও ইমরান খান অক্ষত ছিলেন বলেন প্রতিবেদনে বলা হয়েছে।
