চীনে ২০তম পার্টি কংগ্রেসের আহ্বান

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৯

চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি) আগামী মাসে বেইজিংয়ে তার ২০তম পার্টি কংগ্রেস আহ্বান করতে চলেছে। দেশটির শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাটি গত মাসে এই ঘোষণা দেয়। ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি ৫ বছর পর পর পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও শীর্ষ নেতৃত্বের জন্য নতুন নেতারাও সারিবদ্ধ হতে যাচ্ছে। 

শি জিনপিং ইতোমধ্যে জাতীয় কংগ্রেসের প্রতি অনুগত থাকার জন্য নেতৃস্থানীয় অবস্থানে থাকা কর্মীদের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন সূত্র অনুযায়ী, শি জিনপিং এর নীতির উপর ক্রমবর্ধমান অসন্তোষের জন্য রক্ষণাবেক্ষণের চেতনার প্রয়োজন দেখা দিয়েছে। 

ইনসাইডওভারের লেখক ফেদেরিকো গিউলিয়ানি জানিয়েছেন, শি'র দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে। শি জিনপিং, সাধারণ সম্পাদক ও সাবেক সিসিপি প্রধান জিয়াং জেমিনের গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। এছাড়াও গণপ্রজাতন্ত্রী চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গেও শি'র লড়াই চলছে। 

তিনি আরও বলেন, কংগ্রেস হলো একটি অনুষ্ঠান যা প্রতি পাঁচ বছরে একবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এর প্রধান নীতি নির্ধারণ ও শীর্ষ নেতাদের নির্বাচন করার জন্য অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রায় ৩৭০ টি শক্তিশালী কেন্দ্রীয় কমিটি ও ২৫ সদস্যের পলিটব্যুরো নির্ধারণ করা হয়।

ইত্তেফাক/এএইচপি