‘মমতা উত্তর কোরিয়ার স্বৈরশাসকের মতো’ 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০০:৪৫

পশ্চিমবঙ্গে গতকাল বিজেপির নবান্ন অভিযান ঘিরে পুলিশি তত্পরতা বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে গতকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘লেডি কিম’ বলে উদ্বোধন করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

গতকাল মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘নির্বাচন ছাড়া নবান্ন অভিযানের সময় নবান্নে গিয়ে চেয়ারে বসে পড়বে, বিজেপি একথা একবারও বলেনি। কিন্তু তৃণমূল কংগ্রেস এবং সরকার, বিশেষ করে লেডি কিম পশ্চিমবঙ্গকে উত্তর কোরিয়াতে পরিণত করেছেন, সেই লেডি কিম আমাদের বাংলার তথা কথিত কম্পার্টমেন্টার মুখ্যমন্ত্রী ভয় পেয়ে পালালেন। গোটা রাজ্যের যতরকমের পুলিশ আছে, সিভিক পুলিশ, প্রশিক্ষণে থাকা পুলিশ, সবাইকে রাস্তায় নামিয়েছেন।’ —হিন্দুস্তান টাইমস

ইত্তেফাক/ইআ