শোক সংবাদ

আপডেট : ১২ জুন ২০১৯, ২৩:০৮

রোকেয়া খাতুন

দৈনিক ইত্তেফাকের  সাবেক কর্মচারী মরহুম নকী গোলাম রশীদের সহধর্মিণী ও ইত্তেফাক এনএনপিপি ওয়ার্কার্স ইউনিয়নের বর্তমান সহসভাপতি গোলাম সরোয়ার আজাদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলারের মা রোকেয়া খাতুন (৯৩) গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি...রাজিউন)। তিনি ৩ ছেলে, ৪ মেয়ে ও আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,  চট্টগ্রাম-১৫ আসনের এমপি অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী,  চট্টগ্রাম-১৪ আসনের এমপি আলহাজ নজরুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের ও সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উননবী খোকন ও সাধারণ সম্পাদক মো. জাহেদ হোসাইন গভীর শোক প্রকাশ করেন।

হোসনিয়ারা হক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও প্রবীণ রোটারিয়ান প্রফেসর হোসনিয়ারা হক গতকাল বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..... রাজিউন)।  তাঁর জানাজা আজ বাদ জোহর গ্রীন রোড ডরমিটরি মসজিদে অনুষ্ঠিত হবে এবং মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন হবে।