রূপগঞ্জে গরুর পচা মাংস বিনষ্ট জরিমানা

আপডেট : ১৩ জুন ২০১৯, ০০:০৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভুলতা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে এ ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে তাঁতবাজার গরুর মাংসের দোকানদার সানী এন্ড রাফি ট্রেডার্সের প্রায় দেড়মন পচাবাঁসী মাংশ বিনষ্ট করা হয় এবং ওই প্রতিষ্ঠানের মালিক শাহজাহানকে ভোক্তা অধিকার সংরক্ষিত আইন ৫২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ বেগম পাটজাত বস্তা ব্যবহার করায় চাল ব্যবসায়ীদেরকে সাধুবাদ জানান। তিনি ব্যবসায়ীদের হুসিয়ার করে বলেন, যারা খাদ্যে ভেজাল করবে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ উত্তর পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক তারিকুল ইসলাম, ভুলতা পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক নুরুল ইসলামসহ পুলিশের একটি বিশেষ টিম।