সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার দুপুরে পুলিশ ধর্ষণের অভিযোগে আবু কালাম শিকদার (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, অভিযুক্ত কালাম গত মঙ্গলবার কিশোরীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি ঘটে আদমজী সুমিলপাড়া মুনলাইট সিনেমা হল এলাকায়। গ্রেফতারকৃত কালাম ঐ এলাকার আব্দুল বারেক মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও সলেমুদ্দিন শিকদারের ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শাহীন শাহ্ পারভেজ জানান, এ ঘটনায় কিশোরীর চাচা বাদী হয়ে মামলা করেছেন। ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সত্ বোনকে ধর্ষণের দায়ে
যুবক গ্রেফতার
সত্ মায়ের আগের ঘরের ছেলে কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। গত মঙ্গলবার রাতে বন্দর থানার বঙ্গশাসনে পারটেক্স ক্যাবলের রাস্তার পাশে কবরস্থানের নিকট এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ধর্ষিতা কিশোরী বাদী হয়ে রাতে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ ঐ রাতেই ধর্ষণের অভিযোগে হূদয় (২৮) নামে এক যুবককে গ্রেফতার করে। হূদয় বন্দর থানার লালখারবাগ এলাকার মৃত মনির হোসেন মিয়ার ছেলে। জানা গেছে, প্রায়ই ওই কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করত হূদয়।
গত মঙ্গলবার রাত ৮টার দিতে ঐ কিশোরী তাদের পুরান বাড়ি থেকে নিজ বাড়িতে আসার পথে হূদয় জোরপূর্বক তুলে নিয়ে কবরস্থানের নিকট একটি ঝোপে তাকে ধর্ষণ করে। পুলিশ ঐ কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করেছে এবং ধর্ষককে গ্রেফতার করে গতকাল বুধবার সকালে আদালতে প্রেরণ করেছে।
