ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক সভায় ১ কোটি ৬৫ হাজার টাকার এই বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো. বাবুল হোসেন। যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নন্দলাল সিং এর সভাপতিত্বে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যদের উপস্থিতিতে বাজেট ঘোষণা হয়।
