নোবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. মো. দিদার-উল আলম

আপডেট : ১৩ জুন ২০১৯, ০০:০৮

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি) নতুন ভিসি  হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. দিদার-উল আলম।  এ বিষয়ে গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বৃত্তি ও বিশ্ববিদ্যালয় প্রকৌশল শাখার যুগ্ম-সচিব ছৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের  অনুমোদন ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট  বিভাগের অধ্যাপক ড. মো. দিদার-উল আলমকে আগামী ৪ বছরের জন্য     নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি  হিসেবে নিয়োগ করা হলো।