দিল্লিতে ধুলিঝড়ের কারণে ইন্দিরা গান্ধী বিমানবন্দরের কাযক্রম এক ঘন্টা বন্ধ ছিল। বিমানের ফ্লাইট শিডিউলেও বিশৃঙ্খলা তৈরি হয়। তবে এই ঝড়ে দিল্লির তাপমাত্রা সাত ডিগ্রি কমে যায় বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মহেশ পালাবাত। এর আগে সোমবার দিল্লির তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এক ঘন্টা পর কার্যক্রম স্বাভাবিক হয়। -এনডিটিভি
