সময় বদলাচ্ছে। একই সঙ্গে বদলাচ্ছে আমাদের জীবনযাত্রার ধরণ। ঘর সামলানোর পাশাপাশি আজকাল মেয়েরাও অফিসে অংশগ্রহণ করছেন। আর মেয়েদের স্কিন কেয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সারাদিনের ব্যস্ততায় কি তা সম্ভব? অবশ্যই সম্ভব।
অফিস করলেও একটু সময় বের করে নিজের স্কিনের যত্ন নেওয়া যায়। অনেকে সকালে যে মেকআপ করেন সেটাই সারাদিন মুখে রাখেন। অথচ আপনার ত্বকের জন্য সারাদিন এই মেকআপ রাখা ভালো কিছু নয়। আজকে মূলত অফিসে থেকেও ত্বকের পরিচর্যা বিষয়ে কিছু টিপস দেওয়ার জন্যেই লেখা :
- সকালে উঠে ফেইসওয়াশ দিয়ে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিন। মুখ ভালোভাবে পরিষ্কার করার পর ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন ব্যবহার করুন।
- অফিসে যখন ত্বক ডিহাইড্রেটেড হতে শুরু করবে তখনই সানস্ক্রিন রি-অ্যাপ্লাই করতে হবে।
- লাঞ্চের পর ফেইস ওয়াশ দিয়ে আবার ত্বক ধুয়ে নিন। এতে মুখ আবার স্কিন কেয়ারের জন্য প্রস্তুত হবে।
- স্কিনকে আর্দ্র রাখতেই হবে। এজন্য ময়েশ্চারাইজার ব্যবহার করতেই হবে। দিনের সময় ত্বকে সানস্ক্রিন রি অ্যাপ্লাই করতেই হবে।
- ফাঁক বের করে ত্বকের মেকআপ বদলে নিন। সকালে করা মেকআপ নিয়েই সারাদিন থাকবেন না।
