ভাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচে নিক্সন চৌধুরী

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৯

ফরিদপুরের ভাঙ্গার ঐতিহ্যবাহী বাবলাতলা বাজার নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কুমার নদীতে আয়োজিত ১৩তম নৌকা বাইচে এমপি নিক্সন চৌধুরী নিজেই নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 

এ সময় উৎসুক হাজারো জনতার সাথে ঘণ্টাব্যাপী নৌকা প্রতিযোগিতা উপভোগ করেন তিনি। 

ছবি: ইত্তেফাক

এ সময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, শরিফা বাদ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মতিয়ার রহমান, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ, চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

  ছবি: ইত্তেফাক

নৌকা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে চারটি ফ্রিজ ও ১০টি টিভি বিতরণ করেন নৌকা বাইচ আয়োজক কমিটি।

ইত্তেফাক/এএএম