ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ  

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৬

আগামী ৭ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের মাটিতে শুরু হওয়া  ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই  মাঠে নামবে  বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি  বিশ্বকাপের আগে এই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উপমহাদেশের  আরেক দল পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের অপর দল স্বাগতিক নিউজিল্যান্ড।  

বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।

রোববার (২৫ সেপ্তেম্বর) নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) সিরিজের পূর্নাঙ্গ সূচি ঘোষনা করেছে। সিরিজের সবগুলো ম্যাচই হবে ক্রাইস্টচার্চে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের প্রস্তুতি হিসেবে আয়োজিত  সিরিজটি  রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায়  প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে দুই বার করে খেলবে।

৯ অক্টোবর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা।

এরপর ১২ অক্টোবর ফিরতি পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ১৩ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।

লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। ১৪ অক্টোবর হবে ফাইনাল।

ত্রিদেশীয় সিরিজের সূচি :

তারিখ ম্যাচ ভেন্যু সময়
৭ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান ক্রাইস্টচার্চ সকাল ৮টা
৮ অক্টোবর  নিউজিল্যান্ড-পাকিস্তান ক্রাইস্টচার্চ দুপুর ১২টা
৯ অক্টোবর বাংলাদেশ-নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চ দুপুর ১২টা
১১ অক্টোবর নিউজিল্যান্ড-পাকিস্তান ক্রাইস্টচার্চ সকাল ৮টা
১২ অক্টোবর বাংলাদেশ-নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চ সকাল ৮টা
১৩ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তান ক্রাইস্টচার্চ সকাল ৮টা
১৪ অক্টোবর ফাইনাল ক্রাইস্টচার্চ সকাল৮টা

 

ইত্তেফাক/এসএস