ওপেনিংয়ে খেলা উপভোগ করছেন মিরাজ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৪

২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে লিটনের সঙ্গে সর্বপ্রথম জাতীয় দলের হয়ে ওপেনিংয়ে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর বিপিএলে নিজ দলের অনেকবার ইনিংস শুরু করেছেন তিনি। 

তবে, জাতীয় দলে আর ওপেন করতে দেখা যায়নি তাকে। কিন্তু বাংলাদেশ দলের ওপেনারদের ধারাবাহিক ব্যর্থতায় ওপেনিংয়ে নতুন কিছুর চেষ্টা করে টিম ম্যানেজম্যান্ট। আর তাই সর্বশেষ এশিয়া কাপে আবারো জাতীয় দলের হয়ে ওপেন করতে দেখা যায় মিরাজকে। শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে নেমে ২৬ বলে ৩৮ করেছিলেন তিনি। আর তাই আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও ওপেনিংয়ে দেখা যায় তাকে। ম্যাচ শেষে মিরাজ জানান ওপেনিংয়ে খেলা বেশ উপভোগ করছেন। 

তিনি বলেন, ‘টিম ম্যানেজমেন্ট আমাকে ওপেনিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয়। আমি এই ভূমিকা উপভোগ করি, কারণ ঘরোয়া ক্রিকেটে এই পজিশনে খেলেছি। শিশিরের কারণে বল করতে একটু সমস্যা হচ্ছিলো। মানসিকভাবে শক্ত থাকলে সহজ মনে হচ্ছিলো। আমি সব সময় ইতিবাচক চিন্তা করার চেষ্টা করি।

ইত্তেফাক/জেডএইচ/এআই