ঘূর্ণিঝড় নোরু: ৫ উদ্ধারকর্মীর প্রাণহানি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৮

ফিলিপাইনে বছরের সবচেয়ে শক্তিশালি ঘূর্ণিঝড় নোরু আঘাত হেনেছে। এতে স্থানীয়দের হাজার হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং লক্ষাধিক মানুষ বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে। কর্মরত অবস্থায় ৫ জন উদ্ধারকর্মী প্রাণ হারিয়েছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা।

স্থানীয়দের ভাষ্যমতে পুরো এলাকা এবং ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এবং বাসিন্দারা ঘরের ছাদে অবস্থান নিয়েছেন। ৭৪ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়টি লুজন শহরে ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সৃষ্টি করে, যেখানে দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি (১১০মিলিয়ন) মানুষ বসবাস করেন।

নোরু, যা স্থানীয়দের কাছে কার্ডিং নামে পরিচিত, গত রোববার রাত ৮টা ২০ মিনিটে প্রবল গতিবেগে আঘাত হানে, ক্রমে এর গতিবেগ কমতে শুরু করেছে।

উল্লেখ্য যে ২০১৩ সালে ফিলিপাইনে এযাবতকালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হাইয়ান আঘাত হানে। এতে সাত হাজার তিনশত মানুষ মারা যায় এবং পঞ্চাশ লক্ষ্য মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। 

ইত্তেফাক/এএইচপি