জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট ২০১৯-২০ এ জননিরাপত্তা বিভাগের জন্য বরাদ্দ ধরা হয়েছে ২১ হাজার ৯২২ কোটি টাকা। এর মধ্যে এই বিভাগের পরিচলন খাতে ১৯ হাজার ৭৫৬ কোটি টাকা ও উন্ন্যন খাতে ২ হাজার ১৬৬ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
গত বছরের বাজেটে অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ২২ হাজার ৯৩ কোটি টাকা। যার মধ্যে পরিচালনের জন্য বরাদ্দ ছিল ২০ হাজার ৫১৫ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১ হাজার ৫৭৮ কোটি টাকা।
আরও পড়ুন: রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা
এর আগে, ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার ৩টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে তিনি বাজেট উপস্থাপন করতে শুরু করেন। পরে তিনি অসুস্থ বোধ করায় বাজেটের অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পরবর্তী অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠ করেন।
ইত্তেফাক/জেডএইচডি
