আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ তে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। আরব আমিরাতের অধিনায়ক সিপি রিজওয়ান টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন।
এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুলকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন পেসার তাসকিন ও এবাদত হোসেন।
প্রথম ম্যাচে ৭ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষে আজ মাঠে নামছে টাইগাররা। অন্যদিকে, সিরিজে সমতা ফেরানোর লক্ষে মাঠে নামবে আরব আমিরাত।
বাংলাদেশের একাদশ:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।
আরব আমিরাত একাদশ:
সিপি রিজওয়ান (অধিনায়ক),মুহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, ভৃত্য অরবিন্দ, জহুর খান, বাসিল হামিদ, জাওয়ার ফরিদ, সাবির আলী, কার্তিক মিয়াপ্পন, আরিয়ান লাটকা, আয়ান খান।
