উস্কানিমূলক বক্তব্য দিয়ে আলোচনায় পাক পাঞ্জাব মুখ্যমন্ত্রী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৭

বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে এবার আলোচনায় আসলেন পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহি। আহমদী মুসলমানদের ‘কাইদানিস’ বলেছেন বলে এক জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

আহমদী মুসলমানদের নিয়ে এক বক্তব্যে তিনি বলেন, (পিএমএল-কিউ) একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করছে তার দল। এই মসজিদ ইস্তাম্বুলের নীল মসজিদের প্রতিরূপ হবে বলেও জানান তিনি। তবে এই মসজিদে ‘কায়েদানিদের’ প্রবেশের অনুমতি দেওয়া হবে না বল জানান তিনি। 

তিনি আরও বলেন, আহমদিয়াদের অন্যান্য সংখ্যালঘুদের মতো অধিকার দেওয়া হবে। সরকার ইতিমধ্যে তুরস্কের ব্লু মসজিদের প্রকৌশলীদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে এবং শিগগিরই কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

‘কাইদানিস’ একটি ধর্মীয় গালি। এটি পাকিস্তানের আহমদী মুসলমানদের বোঝাতে ব্যবহৃত হয়।

২৭শে জুলাই পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ইমরান খান দল পিটিআই’র প্রার্থী পারভেজ এলাহী।দেশটির উপনির্বাচনে জয়ের পর পাঞ্জাবের পার্লামেন্টে বেশির ভাগ আইনপ্রণেতা মুখ্যমন্ত্রী পদে পিটিআই সমর্থিত প্রার্থীকে ভোট দিলেও ডেপুটি স্পিকারের বিতর্কিত এক সিদ্ধান্তে ফল উল্টে যায়। মুখ্যমন্ত্রী হন হামজা শাহবাজ।

এরফলে সিদ্ধান্ত বাতিলে উচ্চ আদালতে আবেদন করে ইমরান খানের দল পিটিআই। 

ইত্তেফাক/এএইচপি