মানকাড আগুনে ঘি ঢাললেন পেরি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ২০:৫২

মানকাড বিতর্ক যেন থামছেই না। মানকাড বিতর্কে দুই ভাগ এখন বিশ্বক্রিকেট। পক্ষে–বিপক্ষে পাল্টা যুক্তি চলছেই। স্টোকস-আসিফের মতো ক্রিকেটারাও নাম লিখিয়েছেন সেই তালিকায়।

এবার সেই তালিকা দীর্ঘ করলো অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অলরাউন্ডার এলিসা পেরি। লর্ডসে ভারত-ইংল্যাডের মধ্যকার শেষ ওয়ানডেতে ১৭০ রান তাড়া করতে নামা ইংল্যান্ডের শেষ ৭ ওভারে প্রয়োজন ছিল ১৭ রান হাতে ছিল ১ উইকেট। ম্যাচের ৪৪তম ওভারে শার্লি ডেনকে মানকাডিংয়ে আউট করেন ভারতের স্পিনার দিপ্তি শর্মা। ফলে ১৬ রানের জয়ে ইংল্যান্ডকে ৩-০ তে হোয়াইটয়শ করে ভারত।

মানকাডিং নিয়ে দ্য গ্রেড ক্রিকেটার পডকাস্টে এলিসা পেরি রসিকতা করে বলেন, ‘ আমি মনে করি মানকাডিং খেলার জন্য ভালো নয়। তবে এভাবে কাউকে আউট করলে সেটা ইংল্যান্ডের বিপক্ষেই করা উচিত।’

মানকাডিং আগে ৪১ নম্বর ধারায় ‘আনফেয়ার প্লে’ হিসেবে ধরা হতো। তবে, সম্প্রতি আইসিসি মানকাডকে রান আউটের আইনের মধ্যে নিয়ে এসেছে। আর তাই মানকাডিং ক্রিকেটীয় নিয়ম অনুযায়ী অবৈধ নয়।

ইত্তেফাক/জেডএইচ/এসসি