সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও মেরিনা সুলতানা

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৬:১৪

জাতীয় শিক্ষা পদক ২০২২ উপলক্ষে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন মেরিনা সুলতানা।

জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদের সভাপতিত্বে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাটাগরিতে ৯টি উপজেলার মধ্যে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানাকে নির্বাচন করেছেন জেলা যাচাই বাছাই কমিটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা জানান, প্রাথমিকের কোমলমতী শিশু শিক্ষার্থীদের জন্য কিছু করতে পেরে পুরস্কৃত হয়েছি। এটা সত্যিই আনন্দের। কামারখন্দ উপজেলার শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য রিডিং প্রতিযোগিতা করা হয়েছে। শিশু শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। আমার এই প্রচেষ্টা অব্যাহত আছে ও থাকবে। 

ইত্তেফাক/পিও/এআই