ভারতের অন্যতম আলোচিত সিনেমা মণি রত্নমের ‘পনিয়িন সেলভান-১’। এ ছবি দিয়ে দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবিতে তার উপস্থিতি দর্শকদের মোহিত করেছে। শুরুর দিন ছবিটি তামিল সংস্করণের সঙ্গে একটি দুর্দান্ত ওপেনিং পেয়েছে।
সিনেমাটি শুক্রবার তামিল, হিন্দি, তেলেগু, মালয়ালাম এবং কন্নড় ভাষায় সারা বিশ্বের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে। বলিউড বক্স অফিসের তথ্যমতে, সিনেমাটি প্রথম দুই দিন গোটা বিশ্ব থেকে আয় করেছে ৭০ কোটি রুপি। আয়ের বড় একটি অংশ তামিল ভাষা থেকে এসেছে।
ইন্ডিয়ান বক্স অফিসের তথ্যমতে, তামিল সংস্করণে ২৭.৬ কোটি, তেলেগুতে ৩.৪৫ কোটি, হিন্দিতে ২.৮৫ কোটি এবং মালয়ালাম ইন্ডাস্ট্রি থেকে ৭০০ লাখ রুপি আয় করে সিনেমাটি। শুক্র-শনিবার দুই দিনে এ সিনেমার মোট আয় ৭০ কোটি রুপি।
তাই বক্স অফিসের তথ্যমতে, আগামী দুই দিনে এ সিনেমা থেকে আরও ৮০ থেকে ৯০ কোটি রুপি আয় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা কর হচ্ছে।
‘পনিয়ান সেলভান-১’ একটি ড্রামা ফিল্ম। এর গল্প নেওয়া হয়েছে ১৯৯৫ সালের কল্কি কৃষ্ণমূর্তি রচিত ‘পোন্নিয়ান সেলভান’ উপন্যাস থেকে। বইটির পাঁচটি অংশ রয়েছে এবং এটি তামিল ভাষার রচিত অন্যতম সেরা উপন্যাস হিসেবে বিবেচিত।

সালমানের ‘বডি ডাবল’ এর আকস্মিক মৃত্যু 