আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে রাজধানীতে মানববন্ধন

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৮:২৬

'আন্তর্জাতিক প্রবীণ দিবস' উপলক্ষে রাজধানীতে যৌথভাবে মানববন্ধন করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), ফোরাম ফর দ্য রাইটসঅব দ্য এল্ডারলি, বাংলাদেশ (এফআরইবি) ও ঢাকা মহানগর প্রবীণ উন্নয়ন ফোরাম। রবিবার (২ অক্টোবর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত হাইকোর্টের সামনে এই মানববন্ধম কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সারা বিশ্বে প্রবীণ জনগোষ্ঠির চেতনাকে জাগ্রত করার লক্ষ্যে ১৯৯১ সাল থেকে প্রতি বছর ১ অক্টোবর 'আন্তর্জাতিক প্রবীণ দিবস' হিসেবে পালন করা হয়।

এ বছরের দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা'। প্রবীণদের বঞ্চনা, বৈষম্য, অধিকারহীনতা ও মর্যাদাহীনতা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, সারা বিশ্বেই তাদের এই দুরবস্থা কমবেশি বিদ্যমান। 
'সহনশীলতা' শুধু বিরূপতা ও প্রতিকূলতাসহ্য ও সমন্বয় করা নয়, এসব থেকে উত্তীর্ণ ও জয় করাকেও বোঝায়। প্রবীণদের জীবনে অর্থপূর্ণ পরিবর্তনের জন্য অর্থনৈতিক, স্বাস্থ্য, সামাজিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রেই প্রতিকূল ও বিরূপতাকে সহ্য ও উত্তীর্ণ হওয়ার সক্ষমতা প্রয়োজন। 

বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। রিক এর নির্বাহী পরিচালক এবং ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলি, বাংলাদেশ (এফআরইবি) এর মহাসচিব জনাব আবুল হাসিব খান ও সহ-সভাপতি ড. শরিফা বেগমসহ বিভিন্ন প্রবীণ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে প্রবীণদের প্রতি আরো সহনশীল মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

ইত্তেফাক/জেডএইচডি