দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিবগঞ্জের বেলতলিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করেছে সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ)। 'পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা' প্রতিপাদ্যে শনিবার (১ অক্টোবর) সংগঠনের বেলতলি শাখার উদ্যোগে দিবসটি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে প্রথমে প্রবীণদের নিয়ে র্যালি করা হয়। এরপর কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, বয়স্কদের জন্য খেলাধুলা আয়োজন করা হয় যা প্রবীণদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। সর্বশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আব্দুল মমিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আয়েশা বেগম উপদেষ্টা, টি এম এস এস, মোহাম্মদ তাইজদ্দিন নির্বাহী পরিচালক সিডিএফ, লায়ন প্রকৌশলী রবিউল আলম, মোশারফ হোসেন, মিজানুর রহমান, আফসার আলী, আব্দুল আলিম, ফুলমিয়া, হাফিজার রহমান, আফসার আলী মাস্টার, আমির আলী মাস্টার,সোহেল রানা, খলিলুর রহমান, এনামুল হক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার প্রবীনদের সার্বিক কল্যাণে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিডিএফ বছরব্যাপী নানান কর্মসূচিতে প্রবীণদের কল্যাণে কাজ করে যাচ্ছে, যা এসব কার্যক্রমের গতি আরও ত্বরান্বিত করছে। এ জন্য সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা। পরে ১০০ জন প্রবীণের মাঝে ফজলি আমের চারা ও বিভিন্ন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

