ইন্দোনেশিয়ায় পুলিশ কর্মকর্তাদের ওপর তদন্তের দাবি

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৫:২৪

ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচকে ঘিরে দাঙ্গা ও পদদলিত হয়ে শিশুসহ ১২৫ জন নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে অভিজাত ইন্দোনেশিয়ান পুলিশ কর্মকর্তাদের তদন্ত করা হচ্ছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এই ট্র্যাজেডি নিয়ে জনগণের ক্ষোভ বেড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অফিসাররা একটি পিচ আক্রমণকে দমন করতে প্যাকড স্ট্যান্ডে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিল। এরপরই স্টেডিয়ামে দাঙ্গা শুরু হয়।

আরেমা এফসি ভক্তরা আইনি অভিযোগ করার জন্য সোমবার (৩ অক্টোবর) মালংয় শহরে একটি অস্থায়ী কেন্দ্র স্থাপন করেছেন। তারা জানান, সীমাবদ্ধ ছাদে দর্শকদের নির্বিচারে লক্ষ্যবস্তু করায় অফিসারদের বিরুদ্ধে মামলা করবেন।

ইন্দোনেশিয়ায় পুলিশ ঘটনাটিকে দাঙ্গা হিসাবে বর্ণনা করেছেন। এতে দুইজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে বেঁচে যাওয়া ব্যক্তিরা পুলিশদের অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর জন্য অভিযুক্ত করেছেন।

কেন্দ্রের একজন সমর্থক জানান, সপ্তাহান্তের মধ্যে সন্দেহভাজনদের নাম না থাকলে আরেমা ভক্তরা একটি বড় সমাবেশ করবে।  

ইত্তেফাক/ডিএস/এআই