কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন, ‘চট্টগ্রামের সকল পূজামণ্ডপের পাহারায় রয়েছেন আওয়ামী পরিবার। প্রশাসনের পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে আওয়ামী পরিবারের নেতা-কর্মীরা। সোমবার রাতে অষ্টমী পূজায় নগরের এনায়েত বাজার কেদার নাথ তেওয়ারী কলোনি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যুগ যুগ ধরে চিরায়ত বাংলা সর্বজনীন বোধে অসাম্প্রদায়িক চেতনার পীঠস্থান। ধর্মীয় ভেদ বুদ্ধিতে এই দেশ স্বাধীন হয়নি। বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছেন অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে। যার ধারাবাহিক রক্ষা করে যাচ্ছে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা। তার পরশে বাংলাদেশ এখন সুসজ্জিত একটি দেশ। ধর্মীয় ভাবধারায় যার যার ধর্ম সেই নির্বিঘ্নে পালন করে যাচ্ছে শেখ হাসিনার বদৌলতে।
এ সময় উপস্থিত ছিলেন মহাদেব ঘোষ, বিপু ঘোষ বিলু, শিবু প্রসাদ চৌধুরী,সুজিত ঘোষ, দিপু নাথ, রতন ঘোষ, মোরশেদ আলম, মো. ফরিদ, দেলোয়ার হোসেন ও সনাতন ধর্ম সংসদ এর উত্তম দে, প্রকাশ ষোষ, অজিত ভট্টাচার্য, অরুন দে, বিপ্লব দে, টুটুল মজুমদার, পিন্টু প্রসাদ, রাহল ভট্টাচার্য, সৌরভ চৌধুরী বাহাদুর প্রমুখ।
