অবশেষে দূর্গোপূজো শেষ। দশমীর সকাল থেকেই মুখ ভার সবার। এদিন সবার সঙ্গে মিষ্টিমুখ করা হলেও অনেকে জানেন না দশমীতে পান খাওয়ার এক বাঙালি রেওয়াজ রয়েছে। বাঙালী সংস্কৃতিতে এই রেওয়াজ না থাকলেও যারা দশেরার ব্রত পালন করেন তারা দূর্গাকে পান অর্পণের পাশাপাশি পান খেতে পারেন।
হিন্দু ধর্মে পান শুভ বলেই বিবেচিত। বিয়ে কিংবা পূজোর অনুষ্ঠানে সেজন্যেই পান গুরুত্বপূর্ণ। সেই সংস্কৃতি বাঙালীরা নিজের অজান্তেই গ্রহণ করেছে। দশমীর দিন দেবী দূর্গাকে বিদায় জানানোর আগে বরণ করার সময়ও পান ব্যবহৃত হয়। কিন্তু দশেরার দিন কেন পান খাওয়া হয়?
খেয়াল করেছেন হয়তো দশেরার সময় থেকে আবহাওয়ায় পরিবর্তন দেখা দেয়। ফলে বিভিন্ন সংক্রমণের ঝুঁকি দেখা দেয়। তাছাড়া আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও প্রভাবিত হয়। এই পরিস্থিতিতে পান খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী।
কি বিশ্বাস হচ্ছে না? এর সঙ্গে অলৌকিকতার তেমন সম্পর্ক নেই। আয়ুর্বেদ শাস্ত্রমতে হজমের শক্তি স্বাভাবিক রাখতে পান উপকারী। নবরাত্রিতে বাছবিচার না মেনে খাওয়া-দাওয়া করার ফলে হজমশক্তির দফারফা হয়ে যায়। এই সময় হজমের শক্তিকে স্বাভাবিক রাখতেই খেতে পারেন পান। পেটের সমস্যা থেকে দূর থাকতে পান কার্যকর ভূমিকা রাখবে। তবে জর্দা কিংবা সুপারি দিয়ে পান খাবেন না। মিষ্টি পান খেতে পারেন। তাতে পেটের সমস্যা হবে না।
