আলিয়ার ‘সাধ’

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ২১:১৮

চলতি বছরের এপ্রিলে রণবীর কাপুরকে বিয়ে করেন বলিউড তারকাজুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। আর জুন মাসে মা হওয়ার খবর জানান তারা। বছরের শেষেই মা হতে পারেন এই অভিনেত্রী। নতুন অতিথিকে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত আলিয়া-রণবীর দম্পতি। বুধবার অনুষ্ঠিত আলিয়া ভাটের সাধের অনুষ্ঠান হয়ে গেল। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপুর ও ভাট পরিবারের সদস্যারা। উপস্থিত ছিলেন আলিয়ার কাছের বন্ধুরাও।

এদিন হলুদ সালোয়ার কামিজ পরে সাধে উপস্থিত ছিলেন তিনি। সঙ্গে পরেছিলেন হলুদ পাজামা ও ম্যাচিং ওড়না। অনুষ্ঠানে অতিথিদের তালিকায় ছিলেন করণ জোহর, অগস্ত্য নন্দা, অয়ন মুখোপাধ্যায়, মহেশ ভাট ও শ্বেতা নন্দা বচ্চনরা।

ছবি: সংগৃহীত

সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দেখভালের যাতে কোনো কমতি না হয়, তাই এখন থেকেই উঠেপড়ে লেগেছেন রণবীর কাপুর। শোনা যাচ্ছে, একটি লম্বা ছুটি নেবেন তিনি। অক্টোবরের মাঝামাঝি অ্যানিমেলের শুট করবেন রণবীর। এই শুটিং যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে লম্বা বিরতি নেবেন তিনি।

ইত্তেফাক/বিএএফ