ভারতের কাছে ৫৯ রানে হার বাংলার মেয়েদের

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৬:৫২

এশিয়া কাপে ভারতের কাছে ৫৯ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১০০ রান করে বাংলাদেশের মেয়েরা। শনিবার (৮ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ভারত। 

উদ্বোধনী জুটিতেই ৯৬ রান তোলে টুর্নামেন্টের হট ফেভারিট ভারত। পাওয়ার প্লেতে ৫৯ রান তোলে দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা। ইনিংসের ১২ তম ওভারে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ৩৮ বলে ৪৭ রান করে রান আউট হন স্মৃতি মান্দানা। এরপর ব্যাটিংয়ে আসেন রদ্রিগেজ জেমিইমাহ। এরপর দ্রুতই আউট হন আরেক ওপেনার শেফালি ভর্মা। ভারতের হয়ে সর্বোচ্চ ৪৪ বলে ৫৫ করে রুমানার বলে বোল্ড হন তিনি। এরপর অন্য ব্যাটাররা আস যাওয়ার মধ্যে থাকলেও একপাশ আগলে রাখেন ওয়ান ডাউনে নামা জেমিইমাহ। তিনি ২৪ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে ভারত। বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ২৭ রান খরচায় ৩ উইকেট নেন রুমান। আর সালমা খাতুন নেন ১ টি উইকেট।

১৬০ রান তাড়া করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশও। দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন উদ্বোধনী জুটিতে তোলেন ৪৫ রান। প্রয়োজনীয় রান রেটের চেয়ে ধীরগতিতে রান তোলেন এই দুই ব্যাটার। দলীয় ৪৫ রানে ২৫ বলে ২১ রান করে আউট হন মুর্শিদা খাতুন। এরপর ক্রিজে আসেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফারজান ও জ্যোতি মিলে রানের কিছুটা গতি বাড়ালেও দলীয় ৬৮ রানে আউট হন ওপেনার ফারজান হক। ৪০ বলে ৩০ রানের ধীরগতির ইনিংস খেলা আউট হন তিনি। এরপর ক্রিজে এসে দ্রুতই ফিরে যান বোল হাতে সাফল্য পাওয়া রুমান। রানের খাতা না খুলেই রান আউটের শিকার হন তিনি। এরপর অধিনায়ক জ্যোতি ছাড়া আর কেউ ক্রিজে দাঁড়াতে পারেননি। জ্যোতি ২৯ বলে ৩৬ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০০ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশের মেয়েরা। ভারতের পক্ষে দীপ্তি শর্মা ও শেফালি ভর্মা নেন ২ টি করে উইকেট।

এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সাবার শীর্ষে ভারত। আর ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বাংলাদেশ।      

 

ইত্তেফাক/জেডএইচ