কুড়িগ্রামে জাতীয় পার্টিতে যোগ দিলেন নাগেশ্বরী বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী। শনিবার (৮ অক্টোবর) কুড়িগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্তরে নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও কুড়িগ্রাম-১ আসনের সাবেক সাংসদ এ.কে.এম মোস্তাফিজুর রহমান মোস্তাক।
জানা যায়, কুড়িগ্রাম-১ আসনে বিএনপির দুর্গ বলে পরিচিতি নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়ন। এদিন ঐ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফরিদুল ইসলাম জোদ্দার, রফিকুল ইসলাম মাস্টার ও ডা. মহসিন আলীর নেতৃত্বে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। জাতীয় পার্টির পক্ষ থেকেও তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথি সাবেক সাংসদ এ.কে.এম মোস্তাফিজুর রহমান বলেন, এ অঞ্চলের মানুষ আগে থেকেই জাতীয় পার্টির উপর আস্থাশীল। এছাড়া আগামীতে জাতীয় পার্টির সুদিন আসছে। আর সে কারণে বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা এখন জাতীয় পার্টিতে যোগদান করছে।
এসময় উপস্থিত ছিলেন- অধ্যক্ষ রুহুল আমিন মণ্ডল রেজা, নেওয়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, নাগেশ্বরী উপজেলা যুব সংহতির আহ্বায়ক শফিকুল ইসলাম মানিক, কচাকাটা থানা জাপা যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ হাফিজুর রহমান প্রমুখ।

রহিমা বেগম ‘অপহরণ’ মামলার জট খুলছে
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী