পবিত্র 'ঈদে মিলাদুন্নবী' উদযাপন উপলক্ষে আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার তত্ত্বাবধানে চট্টগ্রাম বোয়ালখালীস্থ আহ্লা দরবার শরীফের পীরে তরিকত হযরত মাওলানা এ.জেড.এম. সেহাবউদ্দিন খালেদ আল-ক্বাদেরী, আল-চিশতী (রহ.) এর শাহ্জাদা সৈয়দ আবূরার ইবনে সেহাব আল কাদেরী, আল-চিশতী (মা. জি. আ.) এর পরিচালনায় মিরপুর খানকাহ্ শরীফে এবং মিরপুর (হযরত শাহ আলী বোগদাদী রহ.-এর) মাজার শরীফ প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশেষ এই দিনটি উপলক্ষে রবিবার (৯ অক্টোবর) সকাল ৮টায় মিরপুর বাজারে হবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। এরপর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে জুলুস রওয়ানা।
বাদ জোহর মসজিদ প্রাঙ্গণে ওয়াজ, মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ এবং বাদ এশা খানকাহ্ শরীফে মিলাদ মাহফিল ও সামা মাহফিলের আয়োজন করা হয়েছে।

