২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৪০৯

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৭:২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৯৪ শতাংশ। রোববার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১টি নমুনা সংগ্রহ করা হয় এবং ৪ হাজার ১১৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২৯ হাজার ৭২৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৮১ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/জেডএইচডি