রাণীশংকৈলে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ২২:০৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নজির আলী (৩২) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বিকেলে বাড়ির পাশে ধানক্ষেতে ঘাস কাটার সময় এ ঘটনা ঘটে রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মৃত নজির উপজেলার ভ‍রনিয়া শালফারাম গ্রামের বাদশাহ আলমের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক এস আব্দুল লতিফ শেখ জানান, ঘটনার দিন বিকেলে উজির আলী বাড়ির পাশে ধানক্ষেতে ঘাস কাটাতে যায়। এসময় আকাশে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতে ঘটনা স্থলে তানজির আলীর মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় পুলিশ নজির আলীর লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করে দেয়। 

ইত্তেফাক/ইআ