করোনায় মৃত্যু ২, শনাক্ত ৪৬০

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৮:২৬

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৮৬ শতাংশ। মঙ্গলবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩০ হাজার ৫৫০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৮৬ জন।

করোনায় মৃতদের দাফন করা হচ্ছে। ছবি: আব্দুল গনি

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/এএএম