উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন হুঁশিয়ার করে বলেছেন, যেকোনো সম্মুখ যুদ্ধের জন্য তারা প্রস্তুত। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) কিম এমনটাই ঘোষণা দেন বলে জানিয়েছে সিএনএনের একটি প্রতিবেদন।
মিসাইল উৎক্ষেপণ ঘটনার একদিন পরই কিম সতর্ক করে বলেছেন, 'পারমাণবিক শক্তিমত্তার দিক দিয়ে আমরা এখন যেকোনো ধরণের হুমকিকে টেক্কা দিতে প্রস্তুত।'
উত্তর কোরিয়া নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, ২০২২ সালে এই নিয়ে ২৬তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া।
এদিকে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা প্রধানের মুখপাত্র জানিয়েছেন, বুধবার (১২ অক্টোবর) স্থানীয় সময় রাত দুইটার দিকে উত্তর কোরিয়ার কেইচন থেকে দক্ষিণ কোরিয়ার ফাইওনগেন প্রদেশের উপর দিয়ে দুইটি মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া যা পশ্চিম সাগরের উপর দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এ ব্যাপারে তারা আগেই অবগত ছিলেন বলেও জানান তিনি।
উত্তর কোরিয়ার এমন আচরণের তীব্র সমালোচনা করে দক্ষিণ কোরিয়া জানায়, উত্তর কোরিয়ার মিসাইল হুমকিকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
