পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে ক্রীড়াঙ্গনেও অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। ফুটবল, দাবা, শুটিং, সাঁতার ও গলফে অনন্য উচ্চতায় বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও বাংলাদেশের ছেলেমেয়েরা সাফল্যের স্বাক্ষর রেখেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধান শেখ হাসিনা নিয়মিতভাবে ক্রীড়া পৃষ্ঠপোষকতা, খেলোয়াড়, ক্রীড়াবিদ ও সংগঠকদের উৎসাহিত করার মাধ্যমে ক্রীড়াচর্চাকে আরও সচল করার পাশাপাশি খেলার টেকসই মানোন্নয়নের জন্য অর্থবহ উদ্যোগ নিয়ে ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখছেন।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে শরীয়তপুরের সখিপুর ইসলামিয়া স্কুল মাঠে সখিপুর স্পোর্টস এ্যাসোসিয়েশন আয়োজিত সখিপুর সুপার লীগের গ্র্যান্ড ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রীড়াপ্রীতি, ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট মানুষের প্রতি দুর্বলতা, তাদের পাশে দাঁড়ানো, তাদের জন্য কিছু করার আকুলতা, এই চত্বরের সান্নিধ্য উপভোগ—এ সবই তার ‘জেনেটিক’। দাদা, বাবা ও ভাইয়েরা ছিলেন মনেপ্রাণে ক্রীড়ানুরাগী। মাঠে খেলোয়াড়। মাঠের বাইরে সাংগঠনিক দায়িত্ব পালনকারী সংগঠক। শেখ হাসিনা নিজেও ছোটবেলায় খেলাধুলা করেছেন। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের পরিবার তো একটি খাঁটি ক্রীড়ানুরাগী পরিবার।
সখিপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদারের সভাপতিত্বে ও সুপার লীগের প্রধান উদ্যোক্তা মাসুক কবির রুমেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, উপদেষ্টা কামাল বেপারী, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা প্রমুখ।

বিতর্ক চর্চা একজন মানুষকে যুক্তিবাদী হতে শেখায়: শিক্ষামন্ত্রী
বিএনপি নেতারা গলার জোরে কথা বলছে: ওবায়দুল কাদের
মিরসরাইয়ে পৌর মেয়রসহ ২ আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ