প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১১:৩২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ফেসবুক আইডি অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্কিং সাইট নেই। 

শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে এগারোটার দিকে প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ার কোনো মাধ্যমেই নিজস্ব কোনো আইডি নেই। প্রধানমন্ত্রীর নামে খোলা প্রতিটি আইডি ভুয়া।’ 

এজন্য জনসাধারণকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন তিনি। বাসস

ইত্তেফাক/পিও