এশিয়ান ও আফ্রিকান দেশজুড়ে চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) প্রকল্প পরিচালনা করছে। এতে তারা বেইজিংয়ের জিরো কোভিড নীতি অনুসরণ করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। রিপোর্ট, প্রকল্পে নিয়োজিত হাজার হাজার কর্মীকে লকডাউনের আওতায় এনেছে, এতে করে কর্মীরা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পাকিস্তানের করাচিতেও বিআরআই-এর কাজ চলছে। সেখানে নিয়োজিত শতশত কর্মীকে অনুমতি ছাড়া প্রকল্পের কাজের বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে ২০২০ সালের মার্চ মাস থেকে। পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় এই নীতি চালু করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এই প্রকল্পে নিয়োজিত পাকিস্তানের এক ইঞ্জিনিয়ার ইউসুফ বলেন, আমাদের বাড়ি যাওয়ার, পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার কিংবা ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করার অনুমতি নেই।
আমাদের অনেকে মধ্যে আন্তঘাতী চিন্তা ঘুরেছে, আমাদের কয়েদিদের মতো রাখা হয়েছে, বলেন ইউসুফ। তিনি আরও বলেন, আমাদের নিজের দেশেই আমাদের কোনো স্বাধীনতা নেই।
পাকিস্তানে চীনের এই প্রকল্পে কোম্পানিটি স্থানীয় চিকিতসকদের নিয়োগ দিতে পারেনি। কেননা পাকিস্তানের স্থানীয় চিকিৎসকেরা এমন কঠোর বিধিনিষেধ মানতে নারাজ বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তবে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মীদের স্বাস্থ্যের সুরক্ষার জন্য এমন নীতি নেওয়া হয়েছে।
