‘ইন্ডাস্ট্রির মানুষের তিন রকম সত্তা!’

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১৪:১০

এক যুগের ক্যারিয়ারে ‘রকস্টার; ‘ম্যায় তেরা হিরো’, ‘হাউসফুল’-এর মতো ছবিতে দর্শকের মন কাড়েন বলিউড অভিনেত্রী নার্গিস ফখরি। তবে ‘রকস্টার’ ছবির ‘হির’ চরিত্রে তার অভিনয় সিনেপ্রেমীদের মুগ্ধ করে।

যদিও ব্যক্তিজীবনে নাকি অতটা তুখোড় হতে পারেননি নার্গিস। যে কারণে বলিউড থেকে অনেকটাই দূরে সরে যান এই অভিনেত্রী। তবে বিরতি কাটিয়ে আবারও বলিউডে ফিরলেন তিনি। ফিরেই গণমাধ্যমে নিজের ব্যক্তিজীবন ও দূরে সরে যাওয়ার কারণ নিয়ে মুখ খুললেন ফাখরি।

নার্গিস ফখরি। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ‘বলিউড যাত্রার সময় অনেক বেশি সরল আর সাদাসিঁধে মানুষ ছিলাম। আমি জানতামই না, কীভাবে নতুন পরিস্থিতির মোকাবেলা করতে হয়। এতটাই সৎ আর সরল ছিলাম যে, কূটকচাল বুঝতাম না। কিন্তু মুখ লুকিয়ে থাকলেও যে চলে না! অনেকের সঙ্গে মিশতে হবে। নিজের খোলস থেকে বেরিয়ে সব রকম পরিবেশে কথা বলতে হবে। যার জন্য প্রয়োজন ছিল লোক দেখানো সৌজন্যবোধ, সেই কাজটা আমি তেমনভাবে পারিনি। আমাকে সবাই বেমানান হিসেবেই চিনেছিল। তখন প্রতিদিন পালিয়ে যেতেও ইচ্ছে হতো।’

নার্গিস ফখরি। ছবি: সংগৃহীত

নার্গিস আরও বলেন, ‘ইন্ডাস্ট্রির মানুষের তিন রকম সত্তা। তারা কখনও ব্যবসায়ী, কখনও শিল্পী আবার কখনও ঘরোয়া মানুষ। এর মধ্যে ভারসাম্য রেখে চলাই বুদ্ধিমানের কাজ। তাই প্রতিদিন হাড়ভাঙা পরিশ্রম করেছি। পরিবারের কাছে যাওয়ার সময় পাইনি। ফলে একটা সময় নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিয়েছিল। হয়তো অবসাদও এসেছিল। নিজেকে প্রশ্ন করেছি বহু বার, এখনও কেন পড়ে আছি? তাই  দু-বছরের বিরতি নিয়েছিলাম নিজেকে সুস্থ করতে। আমেরিকায় গিয়ে যোগাভ্যাস করতাম। ধ্যান করতাম। অবশেষে আপনাদের মাঝে আবার ফিরে এলাম।’

 

ইত্তেফাক/বিএএফ