টি-২০ বিশ্বকাপের অষ্টম আসর রবিবার (১৬ অক্টোবর) শুরু হচ্ছে অস্ট্রেলিয়ায় । বিশ্বকাপে ব্যাট-বলের লড়াইয়ের আগের দিন শনিবার মেলবোর্নের রিজেন্ট থিয়েটার প্লাজার বলরুমে অংশগ্রহনকারী ১৬টি দেশের অধিনায়কদের নিয়ে ফটোসেশন ও প্রশ্ন-উত্তর পর্ব আয়োজন করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে নানা প্রশ্নের উত্তর দেন অধিনায়করা।
প্রশ্ন-উত্তর পর্বের শেষ দিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে চমকে দিয়ে হঠাৎ করেই অনুষ্ঠানের সঞ্চালক বলেন- ‘শুভ জন্মদিন।’ আজ বাবরের ২৭তম জন্মদিন।এরপর অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে অনুষ্ঠানে মঞ্চে আসার অনুরোধ করেন সঞ্চালক। কেক হাতে মঞ্চে আসেন ফিঞ্চ। বাবরের হাতে কেক তুলে দেন ফিঞ্চ। এতে চমকে যান বাবর।
পরে বিশ্বকাপের সব অধিনায়ককে নিয়ে ২৭তম জন্মদিনের কেক কাটেন বাবর।
