সাজুগুজু করতে খুব পছন্দ করেন বলিউড অভিনেত্রী সোনাম কাপুর। তবে নতুন মা হওয়ার পর ছেলের দায়িত্বও তো নিতে হবে। একসাথেই তাই চলছে বুকের দুধ খাওয়ানো আর মেকআপ করার কাজ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। সেটি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।
ভারী কাজের গোলাপি রঙের লেহেঙ্গা পরেছিলেন এদিন। অল্প মেক আপ, খোলা চুল, সোনমের থেকে চোখ ফেরানো দায়! এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেদিকরা বিটিএস ভিডিও। যেখানে দেখা গেল জোর কদমে চলছে মেকআপ, আর তারই মাঝে ছেলেকে ব্রেস্টফিড করাচ্ছেন।
দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ২০১৮ সালে বিয়ে করেন সোনাম এবং আনন্দ। গত মার্চ মাসে অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। আগস্টে পুত্রসন্তানের মা হয়েছেন সোনাম। ছেলের নাম রেখেছেন বায়ু কাপুর আহুজা।
পোস্টের ক্যাপশনে সোনাম লিখলেন, ‘সাজগোজ করে, লোকের সঙ্গে দেখা করে, আসল দুনিয়ায় টিমের সঙ্গে ফিরে আমি খুব খুশি। আমার হোম গ্রাউন্ডে ফিরে এসে খুব খুশি। সমস্ত দাগ এবং ফাটল নিয়েই তোমাকে ভালোবাসি মুম্বাই। তুমি জাদু।’
সোনাম জানিয়েছিলেন, করবা চৌথের উপোস করেন তিনি তা পছন্দ করেন না অনুজ। লিখেছিলেন, ‘আমার সৃষ্টিকর্তা মনে করে, উপোস হলে তা শুধু হবে ইনটারমিটেন্ট। তাই করবা চৌথের উপোস ওর খুব একটা পছন্দের নয়। তাই আমিও কখনও এই ব্রত পালন করিনি। তবে আমরা মনে করি, উৎসব আর পরম্পরাই কাছের মানুষদের একসঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেয়। মাকে এই ব্রত পালন করতে দেখেছি। এই রীতির অংশ হয়ে সাজগোজ করে আমারও ভালো লাগছে।’

বিয়ের দুই মাসে অন্তঃসত্ত্বা আলিয়া, মুখ খুললেন বোন