চৌহালীতে মা ইলিশ ধরায় ২২ জেলের কারাদণ্ড

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১২:৫২

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ২২ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে ৭ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। রোববার (১৬ অক্টোবর) সকালে আটককৃত জেলেদের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেবার পর কারাগারে প্রেরণ করেছে পুলিশ। 

সাজাপ্রাপ্ত জেলেরা হলেন, চৌহালীর করুয়াজানীর আমিরুল ইসলাম (৪২), শেখ চাঁদপাড়ার আব্দুল আওয়াল (৪৫), বেলায়েত হোসেন (৪৫), ইউনুস আলী (২৬), কাউয়ুম হোসেন (২২), মো. সুরুজ্জামান (২৩), চালুহারার সোহেল রানা (২৭), রুহুল আমিন (৩০), ছানোয়ার হোসেন (৩৫), লুৎফর রহমান (৩৫), মুরাদপুরের ইউসুফ আলী (২৫), সোহেল রানা (৩০), মো. রানা (৩০), সিরাজুল ইসলাম (৪৫), ফুলাহারার বানিছ আলী (৪৩), বারুবাড়িয়ার শাখাওয়াত হোসেন (৩৫), গোশাইবাড়ির বেলাল হোসেন (২৩), খাসপুখুরিয়ার শাহ আলম (৪০), মিছিরিগাঁতীর ফারুক সরকার (৩০), সাইফুল সরকার (৫৫),রুবেল ফকির (২৬) ও মোশারফ হোসেন (২০)।

চৌহালী উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা জারি করার পর থেকে চৌহালীতে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর ভুমিকা রাখছে। শনিবার রাতভর যমুনা নদীর বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফসানা ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২২ জন জেলেকে আটক করে সাজা প্রদান, জাল ও মাছ জব্দ করা হয়।  এতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন সহ পুলিশ আনসার সদস্যরা সহযোগিতা করেন। 

ইত্তেফাক/এআই