দোকানে গিয়ে ফুচকা খাচ্ছে হাতি, ভিডিও ভাইরাল

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৪:০৫

ফুচকা, শুনলেই যেন জিভে জল চলে আসে। আট থেকে আশি ফুচকা খেতে ভালবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু চিন্তা করুন তো রাস্তার পাশে দাঁড়িয়ে একের পর এক ফুচকা খেয়ে নিচ্ছে একটি হাতি? কি, ভাবতে পারছেন নাতো। এমনি এক বিস্ময়কর ঘটনা ঘটেছে ভারতের অসমের তেজপুরে। 

সম্প্রতি হাতির ফুচকা প্রীতির ভিডিও হয়েছে ভাইরাল। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পথের ধারে ফুচকার দোকান। সেখানে ফুচকা খেতে ভিড় জমেছে বহু মানুষের। ব্যস্ত দোকানি ক্রেতার চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। এর মধ্যে হঠাৎ সেখানে হাজির মস্ত এক হাতি। সেও ফুচকা খেতে চায়। দোকানি ফুচকা বানিয়ে হাতির মুখে তুলে দেন। মনভরে টক-ঝাল ফুচকা খাচ্ছে হাতি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

হাতির ফুচকা খাওয়ার ঘটনাটির ছোট ছোট কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল এই ভিডিওগুলোতে কমেন্টের ঝড় বইতে শুরু করেছে। শুধু মানুষই নয় প্রাণীকুলের কাছেও এই ফুচকা-প্রীতিতে উচ্ছ্বসিত দর্শক। 

ইত্তেফাক/এআই